ঘুষের টাকাসহ হিসাবরক্ষণ কর্মকর্তা গ্রেপ্তার
- In -- আইন ও অপরাধ --
- Dec 29, 2019 --
ঘুষের ৫০ হাজার টাকাসহ শেরপুর জেলার হিসাবরক্ষণ অফিসের এস এস সুপার ইউনুস মিয়াকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার দুদকের টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ের এক অভিযানে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তারা কাছে ঘুষের ৫০ হাজার পাওয়া যায়। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
অভিযোগের প্রেক্ষিতে দুদকের টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়।
টিমের অন্য সদস্যরা হলেন- সহকারী পরিচালক আতিকুর রহমান ও কোর্ট পরিদর্শক মোহাম্মদ বুলু মিয়াসহ পুলিশের সদস্যরা। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।
সম্পর্কিত খবর
ক্যালিফোর্নিয়ায় নৌযানে আগুন, নিখোঁজ ৩৪
Sep 4, 2019
নিউজার্সিতে প্রথম মুসলিম পুলিশ প্রধান
Sep 4, 2019
দিল্লিতে কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৪৩
Dec 8, 2019

1576306355.gif)
1576304475.gif)