সাবেক মন্ত্রী শামসুর রহমান শরীফের মুত্যুতে রাষ্ট্রপতির শোক
- In -- জাতীয় --
- Apr 2, 2020 --
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাবেক ভূমিমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘তার মৃত্যুতে দেশ একজন দক্ষ সংগঠক ও অভিজ্ঞ রাজনীতিবিদকে হারালো। শরীফের মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।’
রাষ্ট্র প্রধান মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শরীফ পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আজ ভোর ৫ টায় নগরীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। বাসস
সম্পর্কিত খবর
বাণিজ্য মেলার ফটকে থাকবে বঙ্গবন্ধুর ছোঁয়া
Dec 4, 2019
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
Dec 4, 2019
স্পিকারকে ভারতের লোকসভার স্পিকারের আমন্ত্রণ
Dec 4, 2019

1576306355.gif)
1576304475.gif)