গাজীপুরে ৭০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
- In -- আইন ও অপরাধ --
- Dec 6, 2019 --
গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইলের কামারগাও এলাকা থেকে ৭০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব। শুক্রবার দুপুরে র্যাব-১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক জামাল হোসেন (৩৫) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার বনগঞ্জ এলাকার আব্দুর রহিমের ছেলে।
র্যাব জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে র্যাব-১ এর একটি দল কামাড়গাঁও এলাকায় অভিযান পরিচালনা করে । অভিযানকালে আন্তঃ জেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য মো. জামাল হোসেনকে আটক করা হয়। তার পিকআপ তল্লাশি করে পাটাতনের গোপন প্রকোষ্ঠ থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সম্পর্কিত খবর
ক্যালিফোর্নিয়ায় নৌযানে আগুন, নিখোঁজ ৩৪
Sep 4, 2019
নিউজার্সিতে প্রথম মুসলিম পুলিশ প্রধান
Sep 4, 2019
দিল্লিতে কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৪৩
Dec 8, 2019

1576306355.gif)
1576304475.gif)