বরিশালে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান
- In -- জেলার খবর --
- Dec 16, 2024 --
আজ মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন জেলা প্রশাসন।আজ সোমবার বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তান ৮০ জন বীর মুক্তিযোদ্ধাকে (মরণোত্তরসহ) সংবর্ধনা প্রদান করা হয়েছে।এ সময় বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. রায়হান কাওছার, বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
গাজীপুরে ১৫ হাজার ইয়াবাসহ আটক ২
Dec 4, 2019
গাজীপুরে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন
Dec 5, 2019
টাংগাইল পৌরসভায় মতবিনিময় সভা অনুষ্টিত।
Dec 5, 2019

1576306355.gif)
1576304475.gif)