গাজীপুরে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- In -- আইন ও অপরাধ --
- Feb 2, 2022 --
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার জয়দেবপুর রেল স্টেশন থেকে ১১৭ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানার বনগাও গ্রামের আজিজুর রহমানের ছেলে সুমন আলী (২৭) এবং একই উপজেলার ভবানীডাংগী গ্রামের আজিজুর হকের ছেলে হাসিরুল।
র্যাব -১ গাজীপুরের পোরাবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এএসএম মাঈদুল ইসলাম জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনে মাদক বিক্রয় করা হবে এমন সংবাদের ভিত্তিতে স্কুল ব্যাগের ভেতর থেকে ১১৭ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ২ জন দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ফেনসিডিলের বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে জিএমপি সদর থানায় সোপর্দ করা হয়েছে।

1576306355.gif)
1576304475.gif)