আমি একান্তই আমার

আমি একান্তই আমার।

আমার কেউ নেই।

আমিয়ো কারো নই।

তাই একান্তেই, 

মন খুলে হাসতে চাই।

প্রাণ খুলে বাঁচতে চাই। 

  লম্বা সময় ধরে,

    একটা বৃষ্টি,  ঠান্ডা বাতাস,

     আর একটু শান্তি চাই।

     আপনা মাঝেই, 

     আপন হারা হতে চাই।

     জীবন তো একটাই।

     যেহেতু খারাপ সময়টা,

     একান্তই আমার নিজের।

      তাই ভালো সময়টাও

       আমার নিজেরই থাক!

        আর আমি,

          একান্তই আমার ।

-লেখক: সারাহ্ জেবীন খাঁন।