করোনায় আক্রান্ত হয়ে ডা. মঈনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- In -- জাতীয় --
- Apr 15, 2020 --
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজিএইচএস) প্রফেসর ডা. আবুল কালাম আজাদ আজ ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে জানান, ডা. মঈন কোভিড-১৯ রোগীর চিকিৎসা করতে গিয়ে মারাত্মক এই ভাইরাসে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজ এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই মহান চিকিৎসক তার নিজের জীবনকে ঝুঁকির মধ্যে রেখেও জনগণকে স্বাস্থ্যসেবা দিয়েছেন।
তিনি বলেন, ‘দেশ ও জাতি তার এই আত্মত্যাগ চিরকাল স্মরণ করবে।’
শেখ হাসিনা মরহুম ডা. মঈন উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বাসস
সম্পর্কিত খবর
বাণিজ্য মেলার ফটকে থাকবে বঙ্গবন্ধুর ছোঁয়া
Dec 4, 2019
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
Dec 4, 2019
স্পিকারকে ভারতের লোকসভার স্পিকারের আমন্ত্রণ
Dec 4, 2019

1576306355.gif)
1576304475.gif)