গাজীপুরের টঙ্গীতে লুন্ঠিত মালামলসহ দশ ডাকাত গ্রেফতার
- In -- আইন ও অপরাধ --
- Feb 25, 2022 --
গাজীপুরের টঙ্গীতে ডাকাতির ঘটনায় পৃথক স্থানে অভিযান চালিয়ে লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়।গ্রেফতারকৃতরা হলো, রিমন (২০), নব খগেন্দ্রনাথ রায় (২২), আহাম্মেদ আলী (১৮), সজিব হোসেন রাজা (২২), জাহাঙ্গীর (২৯), রনি (১৯), হৃদয় (১৯), মেহেদী হাসান মিরাজ (১৯), সাব্বির হোসেন (১৯) ও খন্দকার শাওন (২১)।পুলিশ জানান, গত বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩টায় নেত্রকোনা থেকে বন্ধুকে নিয়ে শশাংক কুমার সরকার রন্টু তার ব্যক্তিগত প্রাইভেটকারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী গাজীপুরা হোপলোন গার্মেন্টেসের সামনে পৌছলে সামনে থাকা দুইটি ট্রাকের কারণে গতিরোধ করেন। এসময় হঠাৎ রাস্তার দুই পাশ থেকে ১৩-১৪ জন ডাকাত দেশীয় অস্ত্র সস্ত্রসহ তাদের গাড়ীর চারপাশ ঘিরে ফেলে। একপর্যায়ে ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সাথে থাকা নগদ ৭৭ হাজার ৬০০ টাকা, বিভিন্ন ব্রান্ডের ৬টি মোবাইল ফোন ও একটি স্বর্নের আংটি জোরপূর্বক লুটে নেয়।
এ ঘটনায় বৃহস্পতিবার শশাংক কুমার সরকার রন্টু টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ সিসি ফুটেজ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ১০ ডাকাতকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, ডাকাতি করাই তাদের পেশা। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত টঙ্গীসহ আশপাশের বিভিন্ন এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল। শুক্রবার গ্রেফতাকৃত সকলের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা রজু শেষে আদালতে মাধ্যমে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার পিযুষ কুমার দে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

1576306355.gif)
1576304475.gif)