গাজীপুরে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- In -- আইন ও অপরাধ --
- Nov 17, 2021 --
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে এক মাদক কারবারিকে ১৪০০পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলা মহেশখালী থানার মিঠাছড়ি গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে ওয়াজউদ্দিন (৩২)।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর নলজানি এলাকায় অভিযান পরিচালনা করে সানাউল হক উজ্জ্বল সাহেবের সালেহা ভিলার নিচতলা থেকে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলা হয়েছে।
সম্পর্কিত খবর
ক্যালিফোর্নিয়ায় নৌযানে আগুন, নিখোঁজ ৩৪
Sep 4, 2019
নিউজার্সিতে প্রথম মুসলিম পুলিশ প্রধান
Sep 4, 2019
দিল্লিতে কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৪৩
Dec 8, 2019

1576306355.gif)
1576304475.gif)