দিনাজপুরের নবাবগঞ্জ ঢিলেঢালাভাবেই পার হচ্ছে সাত দিনের লকডাউনের চতুর্থ দিন
- In -- জেলার খবর --
- Jul 4, 2021 --
মোঃ জুলহাজুল কবীর দিনাজপুর,প্রতিনিধি: করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় সারাদেশে চলছে ৭ দিনের কঠোর লকডাউন। লকডাউনের চতুর্থ দিনে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ছোট বাজার, পাড়া-মহল্লার মোড়ে মোড়ে গড়ে উঠা মিনি বাজারগুলোতে এখনও যেন করোনা ভাইরাসের সংক্রমণ আতঙ্ক জনগণকে সচেতন করতে পারেনি। লকডাউন মানছে না সাধারণ মানুষ। ঢিলেঢালাভাবেই পার হচ্ছে সাত দিনের লকডাউনের চতুর্থ দিন।
করোনার সংক্রমণ ঠেকাতে উপজেলার প্রত্যেক বাজার, পাড়া -মহল্লায় ব্যাপক প্রচার প্রচারনাসহ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে অর্থদন্ড, আটকসহ বিভিন্ন প্রকার শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। বিভিন্ন বাজার এবং রাস্তার মোড়ে মোড়ে তল্লাশিচৌকি বসানো হলেও মানুষ স্বাস্থ্যবিধি না মেনেই চলাচল করছে। সকাল থেকেই চলছে ইজিবাইক, রিকশা-ভ্যানসহ নানা ধরনের যানবাহন।
বাজারের আশপাশের মোড়ের দোকানগুলোতে মানুষের উপচে পড়া ভিড় ছিল। সেখানে সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। বাজারে আসা অধিকাংশ মানুষের মুখে ছিল না মাস্ক। মুখে মাস্ক নেই কেন জানতে চাইলে দু-একজন বলেন, মাস্ক পকেটে আছে। বেশি ভিড় দেখলেই পড়বেন।
সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল দেখা গেছে। তবে স্বাস্থ্যবিধি মানতে ও লকডাউন কার্যকর করতে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

1576306355.gif)
1576304475.gif)