রৌমারীতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে ছাত্রফ্রন্টের মানববন্ধন

মাসুদ রানা, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:  শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবীতে কুড়িগ্রামের রৌমারীতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মানববন্ধন পালন করেছে । বুধবার দুপুরের  উপজেলা পরিষদ গেট সংলগ্ন ডিসি রাস্তায় এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন রৌমারী উপজেলা শাখার ছাত্রফ্রন্টের সভাপতি মো.রাশেদুজ্জামান রাশেদ, সংগঠক শিমুল আহমেদ সাকিল ও সমাজতান্ত্রিক দল বাসদ এর সাধারন সম্পাদক শেখ মো. আব্দুল খালেক প্রমূখ।