গাজীপুরে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও মাস্ক না পরায় জরিমানা
- In -- আইন ও অপরাধ --
- Apr 13, 2021 --
গাজীপুরে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এসময় স্বাস্থ্যবিধি না মানায় ছয়জনকে ৬ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল ও মীরের বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজা জেসমিন।
অহেতুক ঘোরাঘুরি বন্ধকরণ ও মাস্ক পরিধানের ওপর জোর প্রচারণা চালানো হয়। এসময় মাস্কবিহীন বাইরে ঘোরাঘুরির জন্য ছয়জনকে ৬টি মামলায় ৬ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সহায়তা করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।
সম্পর্কিত খবর
ক্যালিফোর্নিয়ায় নৌযানে আগুন, নিখোঁজ ৩৪
Sep 4, 2019
নিউজার্সিতে প্রথম মুসলিম পুলিশ প্রধান
Sep 4, 2019
দিল্লিতে কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৪৩
Dec 8, 2019

1576306355.gif)
1576304475.gif)