গাজীপুরে জাল টাকাসহ আটক ১
- In -- আইন ও অপরাধ --
- Jan 31, 2021 --
গাজীপুর প্রতিনিধি: পোড়াবাড়ি ক্যাম্পের র্যাব-১ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জাল টাকাসহ একজনকে আটক করেছে। আটককৃতের নাম মো. সোহেল মিয়া (৩৫)। তার বাড়ি জেলার কোনাবাড়ি এলাকায়।
শনিবার (৩০ জানুয়ারি) কোনাবাড়ির পূর্বপাড়া চেয়ারম্যান বাড়ি রোড এলাকা থেকে র্যাব পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তাকে আটক করে।
আটককৃত সোহেল মিয়ার দেহ তল্লাশি করে ৫০টি ১০০০ টাকার জাল নোট ও একটি বাটনযুক্ত মোবাইল ফোন উদ্ধার করা হয়। র্যাব-১ সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্পর্কিত খবর
ক্যালিফোর্নিয়ায় নৌযানে আগুন, নিখোঁজ ৩৪
Sep 4, 2019
নিউজার্সিতে প্রথম মুসলিম পুলিশ প্রধান
Sep 4, 2019
দিল্লিতে কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৪৩
Dec 8, 2019

1576306355.gif)
1576304475.gif)