শপথ নিলেন ৩ সংসদ সদস্য
- In -- জাতীয় --
- Apr 18, 2020 --
একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন তিনজন। শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে তাদের শপথ বাক্য পাঠ করান।
এরা হলেন, ঢাকা- ১০ আসনের আওয়ামী লীগের শফিউল ইসলাম মহিউদ্দিন, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর - পলাশবাড়ী ) আসনে অ্যাডভােকেট উম্মে কুলসুম স্মৃতি এবং বাগেরহাট- ৪ (মােরেলগঞ্জ-শরণখােলা) অ্যাডভােকেট আমিরুল আলম মিলন।
শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।
২১ মার্চ এসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হয়। অন্যদিকে, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচন হয় ব্যালেটের মাধ্যমে।
সম্পর্কিত খবর
বাণিজ্য মেলার ফটকে থাকবে বঙ্গবন্ধুর ছোঁয়া
Dec 4, 2019
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
Dec 4, 2019
স্পিকারকে ভারতের লোকসভার স্পিকারের আমন্ত্রণ
Dec 4, 2019

1576306355.gif)
1576304475.gif)