পহেলা বৈশাখের সব অনুষ্ঠান স্থগিত
- In -- জাতীয় --
- Apr 1, 2020 --
করোনাভাইরাসের ঝুঁকির কারণে জনসমাগম এড়াতে বাংলা নববর্ষের সকল অনুষ্ঠান স্থগিত রাখার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ দেয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, ‘করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে জনসমাগম এড়ানোর লক্ষ্যে আসন্ন ১ বৈশাখ ১৪২৭ তারিখ বা এ সময়ে সকল ধরনের অনুষ্ঠান/কার্যক্রম (তিন পার্বত্য জেলার বৈসাবিসহ) স্থগিত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হল।’বাসস
সম্পর্কিত খবর
বাণিজ্য মেলার ফটকে থাকবে বঙ্গবন্ধুর ছোঁয়া
Dec 4, 2019
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
Dec 4, 2019
স্পিকারকে ভারতের লোকসভার স্পিকারের আমন্ত্রণ
Dec 4, 2019

1576306355.gif)
1576304475.gif)