তাজমহল বন্ধ ঘোষণা
- In -- আন্তজার্তিক --
- Mar 17, 2020 --
করোনাভাইরাস আতঙ্কে ভারতে মোঘল আমলে নির্মিত ঐতিহাসিক তাজমহল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দেশটির সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘ভালোবাসার সৌধ’ দেখতে প্রতিদিন প্রায় এক লাখ দর্শণার্থী আসেন। এই পরিস্থিতিতে এটা ‘বন্ধ করে দেওয়া বাধ্যতামূলক’।
সংস্কৃতিমন্ত্রী প্রহ্লাদ প্যাটেল জানান, ৩১ মার্চ পর্যন্ত ১৪৩টি স্মৃতিস্তম্ভ ও জাদুঘর বন্ধ থাকবে।
ভারতে এ পর্যন্ত ১২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভাইরাসে মারা গেছেন আরও তিন জন। আক্রান্তদের মধ্যে ৬০ বছরের এক চিকিৎসকও রয়েছেন। সম্প্রতি তিনি এক করোনা আক্রান্তের চিকিৎসা করেছিলেন। গত সপ্তাহে চিকিৎসাধীন ওই ব্যক্তি মারা গেছেন।
সম্পর্কিত খবর
আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ১৫ সেনা
Dec 24, 2019

1576306355.gif)
1576304475.gif)