করোনায় প্রাণহানি ৪৯৭৩, আক্রান্ত ১ লাখ ২৫ হাজার
- In -- আন্তজার্তিক --
- Mar 13, 2020 --
চীনে করোনাভাইরাসের সংক্রমণ কমে আসলেও এটি বিশ্বের অন্যান্য দেশগুলোতে ছড়িয়ে পড়ে ব্যাপক প্রাণহানি ঘটাচ্ছে। এছাড়া সব মিলিয়ে বিশ্বের ১২৫ দেশে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ছাড়িয়ে গেছে। বিশ্বজুড়ে এ পর্যন্ত ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৭৩ জন।
ইরান, স্পেন, দক্ষিণ কোরিয়াতেও দ্রুত বাড়ছে মৃতের সংখ্যা। ইতালিতে একদিনে আড়াই হাজারেরও বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে মাত্র চারজন রোগী শনাক্ত হয়েছেন, মারা গেছেন একজন। তবে করোনার তাণ্ডব চলছে ইউরোপের দেশগুলোতে। ইতালিতে একদিনে মারা গেছেন আরও ১৮৯ জন।
সম্পর্কিত খবর
আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ১৫ সেনা
Dec 24, 2019

1576306355.gif)
1576304475.gif)