ভালোবাসার তিন গল্প
- In -- বিনোদন --
- Feb 4, 2020 --
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নানা আয়োজন করছে অনলাইন প্ল্যাটফর্মগুলো। তারই ধারাবাহিকতায় বিনোদন প্রেমীদের জন্য অনলাইন প্ল্যাটফর্ম গোল্লাছুট বিশেষ আয়োজন করেছে। ভালোবাসার তিন গল্প নিয়ে নির্মাণ করেছে তিনটি একক নাটক। প্রতিষ্ঠানটি এই আয়োজনের নাম দিয়েছে ‘ভালোবাসার তিন গল্প’। রিং আইডি নিবেদিত মোশনরক এন্টারটেইনমেন্টের তত্ত্বাবধায়নে নির্মিত হয়েছে এসব নাটক। মহিদুল মহিম নির্মাণ করেছেন ‘স্পর্শে তুমি’ নাটকটি। এতে অভিনয় করেছেন তাহসান, তানজিন তিশা প্রমুখ।
কাজল আরেফিন অমি পরিচালিত ‘স্যার আই লাভ ইউ’ নাটকে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। শিহাব শাহীন নির্মাণ করেছেন ‘অবুঝ দিনের গল্প-২’ নাটকটি। এতে অভিনয় করেছেন অপূর্ব, তানজিন তিশাসহ অনেকে।
বিশ্ব ভালোবাসা দিবসে গোল্লাছুটের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এসব নাটক।
সম্পর্কিত খবর
‘করুণাময়ী রাণী রাসমণি’র শুটিং আবার বন্ধ
Sep 4, 2019
দীপিকাকেই চান সিন্ধু
Sep 4, 2019
এক রাতের সিনেমা
Sep 4, 2019
মুক্তির অনুমতি পেল ‘মায়া, দ্যা লস্ট মাদার’
Dec 5, 2019
উদ্বোধনী সন্ধ্যায় কলকাতার ‘আর্ট’
Dec 5, 2019
দুই বছর পর কাজী মারুফ
Dec 5, 2019

1576306355.gif)
1576304475.gif)