শ্রীপুরে ভিডব্লিউবি কর্মসূচিতে অনিয়মের অভিযোগ
- In -- জেলার খবর --
- Jul 7, 2026 --
জসিম উদ্দিন, গাজীপুর থেকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার অতিদরিদ্র নারীদের খাদ্য সহায়তামূলক কর্মসূচি ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি)-তে উপকারভোগী নির্বাচন ও খাদ্য বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকৃত ও প্রান্তিক অসহায় নারীদের বদলে সচ্ছল পরিবারের নারীদের সুবিধা পাইয়ে দেওয়া এবং বারবার একই সুবিধাভোগীদের তালিকাভুক্ত করার মতো প্রবণতা লক্ষ্য করা গেছে।
জানা গেছে, ফর্টিফাইড চাল তৈরির ক্ষেত্রে সাধারণত ১:১০০ অনুপাত অনুসরণ করা হয়। অর্থাৎ, ১০০ কেজি সাধারণ চালের সাথে ১ কেজি ফর্টিফাইড রাইস কার্নেল মিশ্রিত করা হয়। এরপর সেই বিশেষত্ব চাল ৩০ কেজির প্যাকেট করে অতিদরিদ্র নারীদের বিনামূল্যে প্রতি মাসে দেওয়া হয়। তবে অভিযোগ উঠেছে অতিলোভী ও সিন্ডিকেটের জালে আটকা পড়ে বিশেষত্ব সেই চাল কেবল মোড়ক বন্দীই থাকে। ভুক্তভোগীদের দাবি, সরকারের ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচিতে খাদ্য সহায়তার চাল সরবরাহ কালে সংশ্লিষ্ট মিলার ওজনে কম, নিম্নমানের চাল, বিলম্বে বিতরণসহ বরাদ্দ অনুযায়ী সরবরাহ না করায় সুবিধাভোগীরা চরম ভোগান্তির অভিযোগ করেন।
অনুসন্ধানে আরো জানা যায়, ভিডব্লিউবি'র উপকারভোগী নির্বাচনের সময় সিন্ডিকেটের পছন্দ মতন ব্যক্তি নির্বাচন, স্বজনপ্রীতি ও অর্থের বিনিময়ে সচ্ছলদের অন্তর্ভুক্ত করা হয়। ফলে বিতরণের সময় অনিয়ম হলেও কোন প্রতিবাদ বা অভিযোগ উঠে না। অন্যদিকে সংশ্লিষ্ট সিন্ডিকেট প্রায়ই গুদামে চাল সরবরাহ না করে কাগজপত্রে বিতরণ দেখিয়ে বরাদ্দের চাল আত্মসাৎ করে। সবশেষে প্রকৃত ও প্রান্তিক অসহায় নারীদের বদলে ভিডব্লিউবি'র চাল রূপান্তর হয়ে যায় আমন বা আতব সংগ্রহকৃত নতুন চাল!
এবিষয়ে শ্রীপুর উপজেলার অতিদরিদ্র নারীদের খাদ্য সহায়তামূলক কর্মসূচি ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি)এর চুক্তিবদ্ধ মিলার মেসার্স মোজাদ্দেদিয়া অটো রাইস মিলের পরিচালক মোঃ জয়নাল আবেদিন বলেন, "এসব সমস্ত অভিযোগ মিথ্যা"। তবে ভূয়া উপকারভোগী ও মাপ কমের বিষয়ে তিনি এড়িয়ে যান।
এবিষয়ে জানতে গাজীপুর জেলা খাদ্য কর্মকর্তা মোঃ শফি আফজালুল আলমের বক্তব্যের জন্য একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

1576306355.gif)
1576304475.gif)