গাজীপুরের ইটাহাটা টেম্পু-মিনিবাসের সংঘর্ষে শিশুসহ নিহত ২

গাজীপুর মহানগরের বাসন থানার ইটাহাটা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টেম্পুর সঙ্গে মিনিবাসের সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত হয়েছে। সকােল সাড়ে ১০টার দিকে ওই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-টেম্পু যাত্রী স্থানীয় কড্ডা নান্দুন এলাকার বাসিন্দা গাউছ মিয়ার স্ত্রী মারুফা বেগম (৫৪) এবং একই এলাকার বাসিন্দা নুর আলমের ছেলে মো. লিমন (১২)। লিমন নাওজোর মেধা বিকাশ কিন্ডারগার্টেনের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।.

বাসন থানার এসআই মো. মতিউজ্জামান জানান, বুধবার সকালে টেম্পুটি যাত্রী নিয়ে মহানগরের কোনাবাড়ি এলাকা থেকে চান্দনা-চৌরাস্তা এলাকায় যাচ্ছিল। পথে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইটাহাটা এলাকায় পেছন থেকে তাকওয়া পরিবহনের একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা যাত্রীবাহী টেম্পুকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই লিমন নিহত এবং মারুফা গুরুতর আহত হন। পরে এলাকাবাসী মারুফাকে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।