দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে এক হাজার ৩৭৬ জনের। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নতুন মৃত্যুসহ দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৩১৩ জনে। আর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৭ হাজার ১৭৬ জনে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৭৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসময় শনাক্তের হার ৪.৭৯ শতাংশ। দেশে মৃত্যুর হার ১.৭৭ শতাংশ। এই পর্যন্ত সুস্থ হয়েছে ১৫ লাখ ছয় হাজার ১৩৬ জন। দেশে সুস্থতার হার ৯৭.৩৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৮ জন, রাজশাহী দুইজন, খুলনা বিভাগে দুইজন, চট্টগ্রামে ১০ জন,বরিশালে ০ জন, সিলেটে দুইজন, রংপুরে একজন ও ময়মনসিংহে একজন মারা গেছেন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বিশ্ব পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২২ কোটি ৯৫ লাখ ১৩ হাজার ৮০৩ জন এবং মোট মৃতের সংখ্যা ৪৭ লাখ ৭ হাজার ৬৭৬ জনে দাঁড়িয়েছে।