দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

মোঃ জুলহাজুল কবীর,দিনাজপুর প্রতিনিধি, দিনাজপুরের নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায়  বঙ্গবন্ধু শেখ  মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।  রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুর‌্যালে পুস্পমাল্য অর্পন শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সভায় প্রধান অতিথি হিসেবে দিনাজপুর-৬ আসনের  সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, সহকারী কমিশনার (ভুমি) মোঃ আল মামুন, থানার অফিসার ইনচার্জ(ওসি) অশোক কুমার চৌহান সহ আরও অনেকেই বক্তব্য রাখেন।  এছাড়াও প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্বরে সামাজিক বনবিভাগের আয়োজনে চারা গাছ রোপনের মধ্য দিয়ে বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন করেন। অপর দিকে বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে নবাবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সংসদ সদস্য শিবলী সাদিক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।