সচিবালয়ের চারপাশে হর্ন বাজানোয় নিষেধাজ্ঞা
- In -- টপ নিউজ --
- Dec 15, 2019 --
আগামী ১৭ ডিসেম্বর মঙ্গলবার থেকে নীরব এলাকা ঘোষণা করে সচিবালয়ের চারপাশে হর্ন বাজানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আজ এক সরকারী তথ্যবিবরণীতে সচিবালয়ের চারপাশে হর্ন না বাজানোর অনুরোধ করা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে সকলকে সহযোগিতা প্রদানের এ অনুরোধ করা হয়।
সচিবালয়ের চারপাশে অর্থাৎ জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকায় চলাচলকারী যানবাহনসমূহকে কোন প্রকার হর্ন না বাজানোর অনুরোধ জানানো হয়েছে।
প্রদত্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করে হর্ন বাজালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। বাসস
সম্পর্কিত খবর
দক্ষিণ আফ্রিকায় দুই বছরে শরীয়তপুরের ১০ জন খুন
Aug 31, 2019
ফার্মগেট-সার্ক ফোয়ারা: বাস আবার আগের রুটে
Sep 1, 2019
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন
Sep 4, 2019
সাংসদপুত্রকে আসামি না করায় ক্ষোভ আসামিদের
Sep 4, 2019

1576306355.gif)
1576304475.gif)