ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ দখল উচ্ছেদ
- In -- জেলার খবর --
- Jun 15, 2021 --
জসিম উদ্দিন, গাজীপুর: গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার হতে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত প্রায় ৩৮ কিঃ মিঃ মহাসড়কের দুপাশে অবৈধ দখল স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়ক ও জনপথ বিভাগ। মঙ্গলবার সকালে শুরু হওয়া অবৈধ দখল উচ্ছেদ অভিযানটিতে নেতৃত্ব দেন সড়ক ও জনপথের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান মিয়া। এসময় উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথের উপসহকারী প্রকৌশলী ইমাম হোসেন মজুমদার, মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন সহ হাইওয়ে পুলিশ, শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা। উচ্ছেদ অভিযান পরিচালনা সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান মিয়া একাত্তরকে জানান, মহাসড়কে যানজট একটি প্রতিদিনের ঘটনা। সড়ক-মহাসড়কের ফুটপাত দখল করে অবৈধ দোকান তৈরি করে ব্যবসা বাণিজ্য চলছে। সেই সাথে একই সড়কে বিভিন্ন গতির যানবাহন চলাচলের ফলে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। আর যানজট তো লেগেই থাকে। তাই সড়ক দুর্ঘটনা রোধ ও যানজট নিরসনে মহাসড়কের পাশে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা অপসারণ করা অত্যন্ত জরুরি হওয়ার কারনে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। দুর্ঘটনা রোধে মহাসড়কের দু’পাশে অননুমোদিত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা গেলে মহাসড়কে যানজট অনেকাংশে কমে যাবে। সেই সাথে সড়ক দুর্ঘটনাও অনেকাংশে রোধ হবে।

1576306355.gif)
1576304475.gif)