পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা: নাসিরুদ্দিনসহ ৫ জন গ্রেপ্তার

চিত্র নায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার আসামি নাসির উদ্দিনসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার দুপুরে উত্তরা ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে নাসির উদ্দীনের বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় বাসা থেকে বেশ কয়েক বোতল বিদেশি মদ ও মাদক উদ্ধার করে পুলিশ। তাদের নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। এর আগে সকালে সাভার থানায় ধর্ষণ চেষ্টা ও হত্যার অভিযোগে নাসির উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন পরীমণি। এই অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হযেছে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্মকমিশনার হারুন অর রশীদ। এর আগে রোববার (১৩ জুন) প্রথমে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাসে অভিযোগ তোলার পর রাতে সাংবাদিকদের বনানীর বাসায় ডেকে ঘটনার বর্ণনা তুলে ধরেন তিনি। সংবাদ সম্মেলনে, আশুলিয়ার 'ঢাকা বোট ক্লাবের' প্রতিষ্ঠাতা নাসির উদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তিনি। প্রতিকার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন পরিমনি।  জানান, কিছু একটা খাওয়ানো পর ধর্ষণচেষ্টা চালান তিনি, করা হয় হত্যাচেষ্টাও।