ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ২
- In -- জেলার খবর --
- Jun 2, 2021 --
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে কিসমত মিয়া (৪০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ যাত্রী আহত হন।
মঙ্গলবার (১ জুন) রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কিসমত মিয়া জেলা শহরের শিমরাইলকান্দি এলাকার মৃত আইনাল মিয়ার ছেলে। তিনি বাংলাদেশে রেলওয়ের কর্মচারী ছিলেন। আর আহতরা হলেন কালিপদ (৩০) ও কাউসার (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, আখাউড়া থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি জেলা শহরের দিকে আসছিল। পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কিসমত মিয়া মারা যায় ও অপর দু’জন আহত হয়। আহতদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে রাখা আছে।

1576306355.gif)
1576304475.gif)