কুড়িগ্রামের রৌমারিতে বৃষ্টিতেই ভেঙে গেলো প্রধানমন্ত্রীর উপহারের ৫টি ঘর
- In -- জেলার খবর --
- Jun 2, 2021 --
মাসুদ রানা, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে মজিববর্ষের নির্মাণাধীন গৃহহীনদের ৪টি ঘর বৃষ্টিতে ভেঙে পড়েছে। অপরিকল্পিত নিম্নমানের সামগ্রী দিয়ে ঘর নির্মাণ করায় এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে সোমবার (৩১ মে) উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা বগারচর গ্রামে। এনিয়ে আতঙ্ক রয়েছে ওই গৃহহীন ও পুনর্বাসন কেন্দ্রে থাকা পরিবার'রা। তবে উপজেলা প্রশাসন বলছে নতুন মাটির ওপর ওই ঘরগুলো নির্মাণ করায় ও প্রবল বর্ষণে (বৃষ্টিতে) ঘরের মাটি সরে গিয়ে ভেঙে গেছে। আমরা ক্ষতিগ্রস্ত ওই ঘরগুলোর মেরামতের জন্য কাজ শুরু করেছি। স্থানীয় ও সচেতন মহলের অভিযোগ, প্রধানমন্ত্রীর উপহার জমি ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘরগুলি অপরিকল্পিত নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি করার কারণে ভেঙে পড়েছে। জানা গেছে, প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলায় ২০-২০২১ অর্থ বছরের প্রথম পর্যায়ে সরকারি খাস জমিতে ‘ক’ শ্রেণির ৫০টি ও দ্বিতীয় পর্যায়ে 'ক' শ্রেণির ১৬১টি ভূমিহীন পরিবারের বসবাসের জন্য নির্মিত হয়েছে প্রধানমন্ত্রীর উপহার সেমি পাকা বাড়ি। উপজেলায় খাস জমি খুঁঁজে ভূমিহীন ও গৃহহীনদের ২ শতাংশ জমি দিয়ে এসব ঘর তৈরি করে দেওয়া হয়েছে। দুই ক বিশিষ্ট প্রতিটি আধাপাকা ঘরের নির্মাণের ব্যয় হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। গৃহ নির্মাণের সরাসরি কাজের তদারকি করছেন উপজেলা প্রশাসন । মঙ্গলবার (১ জুন) দুপুরে উপজেলার হরিণধরা গ্রামে সরেজমিনে গিয়ে জানা গেছে, ড্রেজারে কাটা বালু মাটি কেটে ঘরগুলো নির্মাণ করা হয়েছে। ইতিমধ্যে হরিণধরা বগারচর পুনর্বাসন কেন্দ্রে ৩৫টি ঘরের মধ্যে সেমিপাাকা নির্মিত ঘরে বসবাস করছেন ২টি গৃহহীন পরিবার। তারা মাসখানেক থেকেই ওইসব ঘরেই বসবাস করে আসছেন। রোববার দিনগত রাতে বৃষ্টি হওয়ায় ঘরগুলোর মাটি সরে গিয়ে ৫টি ঘর সম্পন্ন ভেঙে পড়েছে। হরিণধরা গ্রামের হাবিবুর রহমান বলেন, আশ্রয়নের ঘর নিমার্ণের সময় খুব কাছে থেকে ড্রেজারে বালু উত্তোলন করেছে। বালু উত্তোলন করায় গভীর গর্তে হয়। বৃষ্টির পানি নেমে মাটি ধসে পড়ে ৫টি ঘর ভেঙ্গে পড়েছে। দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম মাষ্টার বলেন, উপজেলা নির্বাহী অফিসার নিজে ঘর নির্মাণ কাজের তদারকি করেন। তবে ঘরগুলি নির্মানে নিম্নমানের কাজের কথা আমি আগেই শুনেছি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান বলেন, বৃষ্টির কারনে বালু সরে গিয়ে ৫টি ঘর ভেঙ্গে গেছে। ঘরগুলি মেরামতের কাজ চলছে। উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান বলেন, আশ্রয়ন কেন্দ্র রক্ষায় গাইড ওয়াল নির্মাণ প্রকল্প হাতে নেয়া হয়েছে। গাইড ওয়ালের কাজ শুরু করার আগেই বৃষ্টিতে বালু মাটি সরে গিয়ে ঘরগুলি ভেঙ্গে যায়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আজিজুর রহমান বলেন, হটাৎ প্রবল বর্ষণের কারণে মাটি সরে যাওয়ায় ৫টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ঘরগুলো নতুন করে মেরামত করা হচ্ছে। এব্যাপারে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান জানান, টানা বৃষ্টির কারণে কয়েকটি ঘরের সমস্যা হয়েছে। ঘরগুলো মেরামতের জন্য শ্রকিরা কাজ করছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সঠিকভাবে মনিটরিং করে ঘরগুলোর কাজ করা হয়েছিল। তবে ঘর তৈরিতে কোন অনিয়ম করা হয়নি।

1576306355.gif)
1576304475.gif)