দেশে করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ৩৮, শনাক্ত ১ হাজার ৪৩ জন
- In -- টপ নিউজ --
- May 29, 2021 --
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫৪৯ জন। এ সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৩ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৯৭ হাজার ৩৮৬ জনে। শনিবার (২৯ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশে গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।প্রথম শনাক্তের পরে তা সাড়ে সাত লাখ পেরিয়ে যায় গত ২৭ এপ্রিল। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়। গতবছর প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।
সম্পর্কিত খবর
দক্ষিণ আফ্রিকায় দুই বছরে শরীয়তপুরের ১০ জন খুন
Aug 31, 2019
ফার্মগেট-সার্ক ফোয়ারা: বাস আবার আগের রুটে
Sep 1, 2019
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন
Sep 4, 2019
সাংসদপুত্রকে আসামি না করায় ক্ষোভ আসামিদের
Sep 4, 2019

1576306355.gif)
1576304475.gif)