কুড়িগ্রামের রৌমারীতে সেলাই মেশিন বিতরণ
- In -- জেলার খবর --
- Apr 22, 2021 --
মাসুদ রানা, কুড়িগ্রাম প্রতিনিধি: রৌমারীতে মজিববর্ষ উপলক্ষে সমগ্র ইউনিয়নে ৩০ জন দুস্ত মহিলাদের মাঝে আয়বর্ধক সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরের দিকে বন্দবেড় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের সরকারের সভাপতিত্বে উপজেলার বন্দবেড় ইউনিয়ন পরিষদ থেকে লোকাল গর্ভন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি) প্রকল্প-৩ এর এ সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি আব্দুল হাই, বন্দবেড় ইউপি সচিব আমিনুল ইসলাম, ইউপি সদস্য আজিজুন্নাহার রুপা, সালিমা খাতুন, মজিবর রহমান, ময়েজ উদ্দিন, শফিকুল ইসলাম, আক্কাস আলী ও শাহ আলম প্রমূখ।
সম্পর্কিত খবর
গাজীপুরে ১৫ হাজার ইয়াবাসহ আটক ২
Dec 4, 2019
গাজীপুরে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন
Dec 5, 2019
টাংগাইল পৌরসভায় মতবিনিময় সভা অনুষ্টিত।
Dec 5, 2019

1576306355.gif)
1576304475.gif)