রাজাকারদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৬ ডিসেম্বর : মুক্তিযুদ্ধমন্ত্রী
- In -- জাতীয় --
- Jan 23, 2021 --
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের এবং ১৬ ডিসেম্বরের মধ্যে রাজাকারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে
শনিবার (২৩ জানুয়ারি) গাজীপুরের কালিয়াকৈর উপজেলা মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহহীন ও ভূমিহীনদের গৃহ, এবং জমি উপহার উপলক্ষে আয়োজিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ সময় প্রধানমন্ত্রীর পক্ষে উপকার ভোগীদের মধ্যে ঘরের জমির দলিল, ও চাবি হস্তান্তর করেন। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব, মোহাম্মদ মহাসিন, গাজীপুরের জেলা প্রশাসক, এসএম তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্ব, মশিউর রহমান সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
বাণিজ্য মেলার ফটকে থাকবে বঙ্গবন্ধুর ছোঁয়া
Dec 4, 2019
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
Dec 4, 2019
স্পিকারকে ভারতের লোকসভার স্পিকারের আমন্ত্রণ
Dec 4, 2019

1576306355.gif)
1576304475.gif)