এএসপি আনিস হত্যার বিচার দাবীতে গাজীপুরে মানববন্ধন
- In -- জাতীয় --
- Nov 11, 2020 --
রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে কর্মচারীদের মারধরে নিহত পুশিলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিমের হত্যার বিচার দাবীতে বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। এএসপি আনিসুল করিম শিপনের হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানবন্ধনে গাজীপুরের সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন।
মানব বন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আমানত হোসেন খান, আওয়ামী লীগ নেতা এ্যাড. আব্দুল হাদী শামীম, গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাসান আজমল ভূইয়া, মহিলা কাউন্সিলর এ্যাড. আয়েশা আক্তার, নিহত আনিসুলের সহপাঠী রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ২০০০ ব্যাচের বন্ধুগণ, হাড়িনাল হাই স্কুল ব্যাচ ২০০০ এর সহপাঠীসহ বিপুল সংখ্যক মানুষ।
সম্পর্কিত খবর
বাণিজ্য মেলার ফটকে থাকবে বঙ্গবন্ধুর ছোঁয়া
Dec 4, 2019
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
Dec 4, 2019
স্পিকারকে ভারতের লোকসভার স্পিকারের আমন্ত্রণ
Dec 4, 2019

1576306355.gif)
1576304475.gif)