কুমিল্লায় একদিনে ১৩২ জন করোনায় আক্রান্ত
- In -- জেলার খবর --
- Jun 14, 2020 --
কুমিল্লা প্রতিনিধি, কুমিল্লায় একদিনে নতুন করে ১৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৪৬ জন। রোববার (১৪ জুন) সকালে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন করে আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ৪২ জন, লাকসামে ২২ জন, চৌদ্দগ্রামে আটজন, বুড়িচংয়ে চারজন, আদর্শ সদরে ছয়জন, চান্দিনায় একজন, দেবীদ্বারে ১৬ জন, তিতাসে দুইজন, দাউদকান্দিতে আটজন, মেঘনায় একজন, হোমনায় ছয়জন, ব্রাহ্মণপাড়ায় সাতজন ও বরুড়ায় নয়জন রয়েছে।
ডা. নিয়াতুজ্জামান জানান, এ পর্যন্ত কুমিল্লায় করোনাভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ১৮৪৬ জন। মারা গেছেন ৫০ জন। চিকিৎসা নিয়ে ৩২৪ জন সুস্থ হয়েছেন।
সম্পর্কিত খবর
গাজীপুরে ১৫ হাজার ইয়াবাসহ আটক ২
Dec 4, 2019
গাজীপুরে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন
Dec 5, 2019
টাংগাইল পৌরসভায় মতবিনিময় সভা অনুষ্টিত।
Dec 5, 2019

1576306355.gif)
1576304475.gif)