টাঙ্গাইলে করোনায় আক্রান্তের সংখ্যা ১০৯
- In -- জেলার খবর --
- May 29, 2020 --
টাঙ্গাইলে নতুন করে ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৯ জনে।
সোমবার (২৫ মে) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২০ মে জেলা থেকে ১১০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিলো। আজ সকালে সেখান থেকে ১৩ জনের করোনাভাইরাস পজিটিভ থাকার কথা জানানো হয়।
নতুন করে আক্রান্ত ১৩ জনের মধ্যে মির্জাপুর উপজেলায় ৬ জন, দেলদুয়ার উপজেলায় ৩ জন, নাগরপুর উপজেলায় ১ জন, ঘাটাইল উপজেলায় ১ জন, মধুপুর উপজেলায় ১ জন এবং বাসাইল উপজেলায় ১ জন রয়েছেন।
আক্রান্তদের বাড়ি লকডাউনসহ তাদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান সিভিল সার্জন।
সম্পর্কিত খবর
গাজীপুরে ১৫ হাজার ইয়াবাসহ আটক ২
Dec 4, 2019
গাজীপুরে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন
Dec 5, 2019
টাংগাইল পৌরসভায় মতবিনিময় সভা অনুষ্টিত।
Dec 5, 2019

1576306355.gif)
1576304475.gif)